গীতবিতান
← সব গান

কাঁপিছে দেহলতা থরথর

পর্যায়: প্রকৃতি

কাঁপিছে দেহলতা থরথর, চোখের জলে আঁখি ভরভর ।। দোদুল তমালেরই বনছায়া তোমারি নীল বাসে নিল কায়া, বাদল-নিশীথেরই ঝরঝর তোমারি আঁখি-'পরে ভরভর ।। যে কথা ছিল তব মনে মনে চমকে অধরের কোণে কোণে । নীরব হিয়া তব দিল ভরি কী মায়া স্বপনে যে, মরি মরি, আঁধার কাননের মরমর বাদল-নিশীথের ঝরঝর ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-09