গীতবিতান
← সব গান

কাঁটাবনবিহারিণী সুর কানা দেবী

পর্যায়: বিচিত্র

কাঁটাবনবিহারিণী সুর-কানা দেবী তাঁরি পদ সেবি, করি তাঁহারই ভজনা বদকন্ঠলোকবাসী আমরা কজনা । আমাদের বৈঠক বৈরাগীপুরে রাগরাগিনীর বহু দূরে, গত জনমের সাধনেই বিদ্যা এনেছি সাথে এই গো নিঃসুর-রসাতল-তলায় মজনা ।। সতেরো পুরুষ গেছে, ভাঙা তম্বুরা রয়েছে মর্চে ধরি বেসুর-বিধুরা । বেতার সেতার দুটো, তবলাটা ফাটা-ফুটো, সুরদলনীর করি এই নিয়ে যজনা- আমরা কজনা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-07