কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই- দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই।। পরানো আবাস ছেড়ে যাই যবে মনে ভেবে মরি কী জানি কী হবে- নূতনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই।। জীবনে মরণে নিখিল ভুবনে যখনি যেখানে লবে চিরজনমের পরিচিতি ওহে তুমিই চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর- সবায়ে মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই।।