কত ডেকে ডেকে জাগাইছ মোরে, তবু তো চেতনা নাই গো । মেলি মেলি আঁখি মেলিতে না পারি, ঘুম রয়েছে সদাই গো ।। মায়ানিদ্রাবেশে আছি অচেতন, শুয়ে শুয়ে কত দেখি কুস্বপন- ধন রত্ন দাস বিলাসভবন- অস্ত নাহি তার পাই গো ।। কল্পনার বলে উঠিয়া আকাশে ভ্রমি অহরহ মনের উল্লাসে, ভাবি না কী হবে নিদ্রার বিনাশে- কোথা আছি কোথা যাই গো । জানি না গো এ-যে রাক্ষসের পুরী, জানি না যে হেথা দিনে হয় চুরি, জানি না বিপদ আছে ভূরি ভূরি- সুধা ব'লে বিষ খাই গো ।। ভাঙিতে আমার মনের সংশয় জাগায়ে দিতেছ নিজপরিচয়, তুমি-যে জনক জননী উভয় বুঝাইছ সদা তাই গো । সে কথা আমার কানে নাহি যায়, ভুলয়ে রয়েছি রাক্ষডীমায়ায়- কী হবে, জননী, বলো গো উপায় । শুধু কৃপাভিক্ষা চাই গো ।।