গীতবিতান
← সব গান

কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে

পর্যায়: নাট্যগীতি

কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে, তবু জানিতাম নাকো ভালোবাসি তোরে । মনে আছে ছেলেবেলা কত যে খেলেছি খেলা, কুসুম তুলেছি কত দুইটি আঁচল ভ'রে । ছিনু সুখে যতদিন দুজনে বিরহহীন তখন কি জানিতাম ভালোবাসি তোরে ! অবশেষে এ কপাল ভাঙিল যখন, ছেলেবেলাকার যত ফুরালো স্বপন, লইয়া দলিত মন হইনু প্রবাসী- তখণ জানিনু, সখী, কত ভালোবাসি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-22