গীতবিতান
← সব গান

কেন আমায় পাগল করে যাস

পর্যায়: প্রেম

কেন আমায় পাগল করে যাস ওরে চলে-যাওয়ার দল । আকাশে বয় বাতাস উদাস, পরান টলোমল ।। প্রভাততারা দিশাহারা, শরতমেঘের ক্ষণিক ধারা- সভা ভাঙার শেষ বীণাতে তান লাগে চঞ্চল- ওরে চলে-যাওয়ার দল ।। নাগকেশরের ঝরা কেশর ধুলার সাথে মিতা । গোধূলি সে রক্ত-আলোয় জ্বালে আপন চিতা । শীতের হাওয়ায় ঝরায় পাতা, আম্‌লকি-বন মরণ-মাতা, বিদায়বাঁশির সুরে বিধুর সাঁঝের দিগঞ্চল- ওরে চলে-যাওয়ার দল ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-08