কেন আর মিথ্যে আশা বারে বারে ।
ওরে তোর সঙ্গে যে কেউ যাবে না রে ।।
এ তোমার রাত্রি শেষের ভোরের পাখি,
তোমারেই একলা কেবল গেল ডাকি ;
যা রে তুই বিজন পথে চলে যা রে ।।
ওদের ওই হৃদয় কুঁড়ি শিশির-রাতে ।
বসে রয় চোখের জলের অপেক্ষাতে ।।
মেটাতে পারবে না তো আঁধার নিশা
তোমার এই ফোটা ফুলের আলোর তৃষা,
সে যে তাই চেয়ে আছে পুবের পারে ।।