কেন বাণী তব নাহি শুনি, নাথ হে? অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে, বিরহে তব কাটে দিনরাত হে।। স্বপনসম মিলাবে যদি কেন গো দিলে চেতনা- চকিতে শুধু দেখা দিয়ে চিরমরমবেদনা, আপনা-পানে চাহি শুধু নয়নজলপাত হে।। পরশে তব জীবন নব সহসা যদি জাগিল কেন জীবন বিফল কর- মরণশরঘাত হে। অহঙ্কার চূর্ণ করো, প্রেমে মন পূর্ণ করো, হৃদয় মন হরণ করি রাখো তব সাথ হে।।