গীতবিতান
← সব গান

কেন চেয়ে আছ গো মা মুখপানে

পর্যায়: জাতীয় সংগীত

কেন চেয়ে আছ, গো মা, মুখপানে । এরা চাহে না তোমারে চাহে না যে, আপন মায়েরে নাহি জানে । এরা তোমায় কিছু দেবে না, দেবে না- মিথ্যা কহে শুধু কত কী ভানে ।।, তুমি তো দিতেছ, মা, যা আছে তোমারি- স্বর্ণশস্য তব, জাহ্নবীবারি, ঞ্জান ধর্ম কত পুণ্যকাহিনী । এরা কী দেবে তোরে । কিছু না, কিছু না । মিথ্যা কবে শুধু হীনপরানে ।। মনের বেদনা রাখো, মা, মনে । নয়নবারি নিবারো নয়নে । মুখ লুকাও, মা, ধূলিশয়নে- ভুলে থাকো যত হীন সন্তানে । শূন্য-পানে চেয়ে প্রহর গণি গণি দেখো কাটে কিনা দীর্ঘ রজনী । দুঃখ জানায়ে কী হবে, জননী, নির্মম চেতনাহীন পাষাণে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-23