কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধূলো যত! কে জানিত আসবে তুমি গো অনাহুতের মতো।। পার হয়ে এসেছ মরু, নাই যে সেথায় ছায়াতরু- পথের দুঃখ দিলেম তোমায় গো এমন ভাগ্যহত।। আলসেতে বসে ছিলেম আমি আপন ঘরের ছায়ে, জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে। ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুখে- দাগ দিয়েছে মর্মে আমার গো গভীর হৃদয় ক্ষত।।