গীতবিতান
← সব গান

কেন ধরে রাখা ও যে যাবে চলে

পর্যায়: প্রেম

কেন ধরে রাখা, ও যে যাবে চলে মিলনযামিনী গত হলে ।। স্বপনশেষে নয়ন মেলো, নিব-নিব দীপ নিবায়ে ফেলো- কী হবে শুকানো ফুলদলে- জাগে শুকতারা, ডাকিছে পাখি, উষা-সকরুণ অরুণ-আঁখি । এসো, প্রাণপণ হাসিমুখে বলো 'যাও সখা ! থাকো সুখে'- ডেকো না, রেখো না আঁখিজলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-08