গীতবিতান
← সব গান

কেন এলি রে ভালোবাসিলি

পর্যায়: মায়ার খেলা

প্রমাদা । কেন এলি রে, ভালোবাসিলি, ভালোবাসা পেলি নে কেন সংসারেতে উকি মেরে চলে গেলি নে ।। সখীগণ । সংসার কঠিন বড়ো- কারেও সে ডাকে না, কারেও সে ধরে রাখে না । যে থাকে সে থাকে আর যে যায় সে যায়্ কারো তরে ফিরেও না চায় ।। প্রমদা । হায় হায়, এ সংসারে যদি না পূরিল আজন্মের প্রাণের বাসনা, চলে যাও ম্লানমুখে, ধীরে ধীরে ফিরে যাও- থেকে যেতে কেহ বলিবে না । তোমার ব্যথা তোমার অশ্রু তুমি নিয়ে যাবে- আর তো কেহ অশ্রু ফেলিবে না ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-08