গীতবিতান
← সব গান

কেন গো আপন মনে ভ্রমিছ বনে বনে

পর্যায়: বাল্মীকি প্রতিভা

লক্ষ্মী । কেন গো আপন-মনে ভ্রমিছ বনে বনে, সলিল দু নয়নে কিসের দুখে ! কমলা দিতেছে আসি রতন রাশি রাশি, ফুটুক তবে হাসি মলিন মুখে । কমলা যারে চায় বলো সে কী না পায়, দুখের এ ধরায় থাকে সে সুখে । ত্যেজিয়া কমলাসনে এনছি এ ঘোর বনে, আমারে শুভক্ষণে হেরো গো চোখে ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-22