কেন গো সে মোরে যেন করে না বিশ্বাস ।
কেন গো বিষন্ন আঁখি আমি যবে কাছে থাকি,
কেন উঠে মাঝে মাঝে আকুল নিশ্বাস ।।
আদর করিতে মোরে চায় কতবার
সহসা কী ভেবে যেন ফেরে সে আবার ।
নত করি দু নয়নে কী যেন বুঝায় মনে,
মন সে কিছুতে যেন পান না আশ্বাস ।
আমি যবে ব্যগ্র হয়ে ধরি তার পাণি
সে কেন চমকি উঠি লয় তাহা টানি ।
আমি কাছে গেলে হায়
সে কেন গো সরে যায়-
মলিন হইয়া আসে অধর সহাস ।।