কেন যে মন ভোলে আমার মন জানে না ।
তারে মানা করে কে, আমার মন মানে না ।।
কেউ বোঝে না তারে,
সে যে বোঝে না আপ্নারে ।
সবাই লজ্জা দিয়ে যায়, সে তো কানে আনে না ।।
তার খেয়া গেল পারে,
সে যে রইল নদীর ধারে ।
কাজ ক'রে সব সারা
ওই এগিয়ে গেল কারা,
আন্মনা মন সে দিক্-পানে দৃষ্টি হানে না ।।