গীতবিতান
← সব গান

কেন নিবে গেল বাতি

পর্যায়: নাট্যগীতি

কেন নিবে গেল বাতি । আমি অধিক যতনে ঢেকেছিনু তারে জাগিয়া বাসররাতি, তাই নিবে গেল বাতি ।। কেন ঝরে গেল ফুল । আমি বক্ষে চাপিয়া ধরেছিনু তারে চিন্তিত ভয়াকুল, তাই ঝরে গেল ফুল ।। কেন মরে গেল নদী । আমি বাঁধ বাঁধি তারে চাহি ধরিবারে পাইবারে নিরবধি, তাই মরে গেল নদী ।। কেন ছিঁড়ে গেল তার । আমি অধিক আবেগে প্রাণপণ বলে দিয়েছিনু ঝঙ্কার, তাই ছিঁড়ে গেল তার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-08