গীতবিতান
← সব গান

কেন রাজা ডাকিস কেন

পর্যায়: বাল্মীকি প্রতিভা

দস্যু । কেন রাজা, ডাকিস কেন, এসেছি সবে । বুঝি আবার শ্যামা মায়ের পুজো হবে? বাল্মীকি । শিকারে হবে যেতে, আয় রে সাথে । প্রথম দস্যু । ওরে, রাজা কী বলছে শোন্‌ । সকলে । শিকারে চল্‌ তবে । সবারে আন্‌ ডেকে যত দলবল সবে ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-08