কেন রে চাস ফিরে ফিরে, চলে আয় রে চলে আয় । এরা প্রাণের কথা বোঝে না যে, হৃদয়কুসুম দলে যায় ।। হেসে হেসে গেয়ে গান দিতে এসেছিলি প্রাণ, নয়নের জল সাথে নিয়ে চলে আয় রে চলে আয় ।।