কেন রে এতই যাবার ত্বরা- বসন্ত, তোর হয়েছে কি ভোর গানের ভরা ।। এখনি মাধবী ফুরালো কি সবই, বনছায়া গায় শেষ ভৈরবী- নিল কি বিদায় শিথিল করবী বৃন্তঝরা ।। এখনি তোমার পীত উত্তরী দিবে কি ফেলে তপ্ত দিনের শুষ্ক তৃণের আসন মেলে । বিদায়ের পথে হতাশ বকুল কপোতকূজনে হল যে আকুল, চরণপূজনে ঝরাইছে ফুল বসুন্ধরা ।।