গীতবিতান
← সব গান

কেন তোমরা আমায় ডাকো

পর্যায়: পূজা

কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে । পাই নে সময় গানে গানে ।। পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পড়ে চোখে, চলি যে কোন্‌ দিকের পানে গানে গানে ।। দাও না ছুটি, ধর ত্রুটি, নিই নে কানে । মন ভেসে যায় গানে গানে । আজ যে কুসুম-ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা, সকল দিকেই আমায় টানে গানে গানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-08