কেটেছে একেলা বিরহের বেলা আকাশকুসুম-চয়নে । সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে । দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে নূতন ভুবন নূতন দ্যুলোকে মোদের মিলিত নয়নে । বাহির-আকাশে মেঘ ঘিরে আসে, এল সব তারা ঢাকিতে । হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আঁখিতে । ভাষাহারা মম বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা, চিরজীবনেরি বানীর বেদনা মিটিল দোঁহার নয়নে ।।