গীতবিতান
← সব গান

কে বলেছে তোমায় বধু

পর্যায়: প্রেম

কে বলেছে তোমায়, বধু, এত দুঃখ সইতে । আপনি কেন এলে, বধু, আমার বোঝা বইতে ।। প্রাণের বন্ধু, বুকের বন্ধু, সুখের বন্ধু, দুখের বন্ধু- তোমায় দেব না দুখ, পাব না দুখ, হেরব তোমার প্রসন্ন মুখ, আমি সুখে দুঃখে পারব, বন্ধু, চিরানন্দে রইতে- তোমার সঙ্গে বিনা কথায় মনের কথা কইতে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-07-23