গীতবিতান
← সব গান

কে বলে যাও যাও

পর্যায়: প্রেম

কে বলে 'যাও যাও'- আমার যাওয়া তো নয় যাওয়া । টুটবে আগল বারে বারে তোমার দ্বারে, লাগবে আমায় ফিরে ফিরে ফিরে-আসার হাওয়া ।। ভাসাও আমায় ভাঁটার টানে অকূল-পানে, আবার জোয়ার-জলে তীরের তলে ফিরে তরী বাওয়া ।। পথিক আমি, পথেই বাসা- আমার যেমন যাওয়া তেমনি আসা । ভোরের আলোয় আমার তারা হোক-না হারা, আবার জ্বলবে সাঁজে আঁধার-মাঝে তারি নীরব চাওয়া ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-09