গীতবিতান
← সব গান

কে ডাকে আমি কভু ফিরে নাহি

পর্যায়: প্রেম

কে ডাকে! আমি কভু ফিরে নাহি চাই। কত ফুল ফুটে উঠে, কত ফুল যায় টুটে, আমি শুধু বহে চলে যাই।। পরশ পুলক-রস-ভরা রেখে যাই, নাহি দিই ধরা। উড়ে আসে ফুলবাস, লতাপাতা ফেলে শ্বাস, বনে বনে উঠে হা-হুতাশ- চকিতে শুনিতে শুধু পাই- চলে যাই। আমি কভু ফিরে নাহি চাই।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-16