কে দিল আবার আঘাত আমার দুয়ারে । এ নিশিথকালে কে আসি দাঁড়ালে, খুঁজিতে আসিলে কাহারে ।। বহুকাল হল বসন্তদিন এসেছিল এক অতিথি নবীন, আকুল জীবন করিল মগন অকূল পুলকপাথারে ।। আজি এ বরষা নিবিড়তিমির, ঝরোঝরো জল, জীর্ণ কুটীর- বাদলের বায়ে প্রদীপ নিবায়ে জেগে বসে আছি একা রে । অতিথি অজানা, তব গীতসুর লাগিতেছে কানে ভীষণমধুর- ভাবিতেছি মনে যাব তব সনে অচেনা অসীম আঁধারে ।।