গীতবিতান
← সব গান

কে এল আজি এ ঘোর নিশীথে

পর্যায়: বাল্মীকি প্রতিভা

কে এল আজি এ ঘোর নিশীথে, সাধের কাননে শান্তি নাশিতে । মত্ত করী যত পদ্ম-বন দলে বিমল সরোবর মন্থিয়া, ঘুমন্ত বিহগে কেন বধে রে সঘনে খর শর সন্ধিয়া ! তরাসে চমকিয়ে হরিণ হরিণী স্খলিত চরণে ছুটিছে ! স্খলিত চরণে ছুটিছে কাননে, করুণ-নয়নে চাহিছে । আকুল সরসী, সারস সারসী শরবনে পশি কাঁদিছে । তিমির দিগ ভরি ঘোর যামিনী, বিপদ-ঘন ছায়া ছাইয়া । কী জানি কী হবে আজি এ নিশীথে, তরাসে প্রাণ ওঠে কাঁপিয়া !
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-07