গীতবিতান
← সব গান

কে এসে যায় ফিরে ফিরে

পর্যায়: জাতীয় সংগীত

কে এসে যায় ফিরে ফিরে আকুল নয়ননীরে। কে বৃথা আশাভরে চাহিছে মুখপরে সে যে আমার জননী রে।। কাহার সুধাময়ী বাণী মিলায় অনাদর মানি। কাহার ভাষা হায় ভুলিতে সবে চায়। সে যে আমার জননী রে।। ক্ষণেক স্নেহ-কোল ছাড়ি চিনিতে আর নাহি পারি। আপন সন্তান করিছে অপমান- সে যে আমার জননী রে। পুণ্য কুটিরে বিষন্ন কে বসি সাজাইয়া অন্ন। সে স্নেহ-উপহার রুচে না মুখে আর। সে যে আমার জননী রে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-15