গীতবিতান
← সব গান

কে জানে কোথা সে

পর্যায়: কালমৃগয়া

কে জানে কোথা সে ! প্রহর গণিয়া গণিয়া বিরলে তারি লাগি ব'সে আছি একা হেথা কুটীরদুয়ারে- বাছা রে, এলি নে । ত্বরা আয়, ত্বরা আয়, আয় রে, জল আনিয়ে কাজ নাই- তুই যে আমার পিপাসার জল । কেন রে জাগিছে মনে ভয় ! কেন আজি তোরে হারাই-হারাই মনে হয় কে জানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-22