← সব গানকে জানিত তুমি ডাকিবে আমারে
পর্যায়: পূজা ও প্রার্থনা
কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন ।
সংসার মোরে মহামোহঘোরে ছিল সদা ঘিরে সঘন ।।
আপনার হাতে দিবে যে বেদনা, ভাসাবে নয়নজলে,
কে জানিত হবে আমার এমন শুভদিন শভলগন ।।
জানি না কখন করুণা-অরুণ উঠিল উদয়াচলে,
দেখিতে দেখিতে কিরণে পূরিল আমার হৃদয়গগন ।।
তোমার অমৃতসাগর হইতে বন্যা আসিল কবে,
হৃদয়ে বাহিরে যত বাঁধ ছিল কখন হইল ভগন ।।
সুবাতাস তুমি আপনি দিয়েছ, পরানে দিয়েছ আশা-
আমার জীবনতরণী হইবে তোমার চরণে মগন ।।