গীতবিতান
← সব গান

কে যায় অমৃতধামযাত্রী

পর্যায়: পূজা

কে যায় অমৃতধামযাত্রী ! আজি এ গহন তিমিররাত্রি, কাঁপে নভ জয়গানে ।। আনন্দরব শ্রবণে লাগে, সুপ্ত হৃদয় চমকি জাগে, চাহি দেখে পথপানে ।। ওগো রহো রহো, মোরে ডাকি লহো, কহো আশ্বাসবাণী । যাব অহরহ সাথে সাথে সুখে দুখে শোকে দিবসে রাতে অপরাজিত প্রাণে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-07