গীতবিতান
← সব গান

কে যেতেছিস আয় রে হেথা

পর্যায়: প্রেম ও প্রকৃতি

কে যেতেছিস, আয় রে হেথা- হৃদয়খানি যা না দিয়ে । বিম্বাধরের হাসি দেব, সুখ দেব, মধুমাখা দুঃখ দেব, হরিণ আখির অশ্রু দেব অভিমানে মাখাইয়ে ।। অচেতন করব হিয়ে বিষে-মাখা সুধা দিয়ে, নয়নের কালো আলো মরমে বরষিয়ে ।। হাসির ঘায়ে কাঁদাইব, অশ্রু দিয়ে হাসাইব, মৃণালবাহু দিয়ে সাধের বাঁধন বেঁধে দেব । চোখে চোখে রেখে দেব- দেব না হৃদয় শুধু, আর সকলি যা না নিয়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-07