কে রে ওই ডাকিছে, স্নেহের রব উঠিছে জগতে জগতে- তোরা আয় আয় আয় আয় ।। তাই আনন্দে বিহঙ্গ গান গাহে, প্রভাতে সে সুধাস্বর প্রচারে।। বিষাদ তব কেন, অশ্রু বহে চোখে, শোককাতর আকুল কেন আজি! কেন নিরানন্দ, চলো সবে যাই- পূর্ণ হবে আশা।।