গীতবিতান
← সব গান

কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার

পর্যায়: নাট্যগীতি

কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার ঢালিতেছ এত সুখ, ভেঙে গেল- গেল বুক- যেন এত সুখ হৃদে ধরে না গো আর । তোমার চরণে দিনু প্রেম-উপহার- না যদি চাও গো দিতে প্রতিদান তার নাই বা দিলে তা মোরে, থাকো হৃদি আলো করে, হৃদয়ে থাকুক জেগে সৌন্দর্য তোমার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-07