কে উঠে ডাকি মম বক্ষোণীড়ে থাকি করুণ মধুর অধীর তানে বিরহবিধুর পাখি ।। নিবিড় ছায়া, গহন মায়া, পল্লবঘন নির্জন বন- শান্ত পবনে কুঞ্জভবনে কে জাগে একাকী ।। যামিনী বিভোরা নিদ্রাঘনঘোরা- ঘন তমালশাখা নিদ্রাঞ্জন-মাখা । স্তিমিত তারা চেতনহারা, পান্ডু গগন তন্দ্রামগন । চন্দ্র শ্রান্ত দিকভ্রান্ত নিদ্রালস-আঁখি ।।