গীতবিতান
← সব গান

খরবায়ু বয় বেগে

পর্যায়: বিচিত্র

খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে, ওগো নেয়ে, নাওখানি বাইয়ো । তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল- হাঁই মারো, মারো টান হাঁইয়ো ।। শৃঙ্খলে বারবার ঝন্‌ঝন ঝঙ্কার নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার- বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলোমলো করে আজ তাই ও । হাঁই মারো, মারো টান হাঁইয়ো ।। গণি গনই দিন খন চঞ্চল করি মন বোলো না 'যাই কি নাই যাই রে' । সংশয়পারাবার অন্তরে হবে পার, উদ্‌বেগে তাকায়ো না বাইরে । যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল ঝড়ে হয় লুন্ঠিত, ঢেউ উঠে উত্তাল, হোয়ো নাকো কুন্ঠিত, তালে তার দিয়ো তাল- জয়-জয় জয়গান গাইয়ো । হাঁই মারো, মারো টান হাঁইয়ো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-08