গীতবিতান
← সব গান

খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে

পর্যায়: বিচিত্র

খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে । কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে ।। প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাই নে আমি হায়- বাহিরের খেলায় ডাকে সে, যাব কী ক'রে ।। যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি । যে আমার নতুন খেলার জন তারি এই খেলার সিংহাসন, ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-08