খেলা কর্, খেলা কর্ তোরা কামিনীকুসুমগুলি । দেখ্ সমীরণ লতাকুঞ্জে গিয়া কুসুমগুলির চিবুক ধরিয়া ফিরায়ে এ ধার, ফিরায়ে ও ধার, দুইটি কপোল চুমে বারবার মুখানি উঠায়ে তুলি । তোরা খেলা কর্, তোরা খেলা কর্ কামিনীকুসুমগুলি । কভু পাতা-মাঝে লুকায়ে মুখ, কভু বায়ু-কাছে খুলে দে বুক, মাথা নাড়ি নাড়ি নাচ্ কভু নাচ্ বায়ু-কোলে দুলি দুলি । দু দন্ড বাঁচিবি, খেলা তবে খেলা- প্রতি নিমিষেই ফুরাইছে বেলা, বসন্তের কোলে খেলাশ্রান্ত প্রাণ ত্যজিবি ভাবনা ভুলি ।।