খুলে দে তরণী, খুলে দে তোরা, স্রোত বহে যায় যে । মন্দ মন্দ অঙ্গভঙ্গে নাচিছে তরঙ্গ রঙ্গে- এই বেলা খুলে দে ।। ভাঙিয়ে ফেলেছি হাল, বাতাসে পূরেছে পাল, স্রোতোমুখে প্রাণ মন যাক ভেসে যাক- যে যাবি আমার সাথে এই বেলা আয় রে ।।