গীতবিতান
← সব গান

কিছুই তো হল না

পর্যায়: নাট্যগীতি

মিশ্র ঝিঁঝিট । আড়াঠেকা কিছুই তো হল না । সেই সব- সেই সব- সেই হাহাকার রব, সেই অশ্রুবারিধারা, হৃদয়বেদনা ।। কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই, কিছুই না পাইলাম যাহা কিছু চাই । ভালো তো গো বাসিলাম, ভালোবাসা পাইলাম, এখনো তো ভালোবাসি-তবুও কী নাই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: joni

তারিখ: 2009-06-20