গীতবিতান
← সব গান

কিছু বলব ব'লে এসেছিলেম

পর্যায়: প্রকৃতি

কিছু বলব ব'লে এসেছিলেম, রইনু চেয়ে না ব'লে।। দেখিলাম, খোলা বাতায়নে মালা গাঁথো আপন-মনে, গাও গুন্‌-গুন্‌ গুঞ্জরিয়া যূথীকুঁড়ি নিয়ে কোলে।। সারা আকাশ তোমার দিকে চেয়ে আছে অনিমিখে। মেঘ-ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে, বাদল-মেঘে মৃদুল হাওয়ায় অলক দোলে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-16