গীতবিতান
← সব গান

কী বেদনা মোর জানো

পর্যায়: প্রেম ও প্রকৃতি

কী বেদনা মোর জানো সে কি তুমি জানো ওগো মিতা, মোর অনেক দূরের মিতা । আজি এ নিবিড়তিমির যামিনী বিদ্যুতসচকিতা ।। বাদল-বাতাস ব্যেপে হৃদয় উঠিছে কেঁপে ওগো সে কি তুমি জানো । উৎসুক এই দুখজাগরণ এ কি হবে হায় বৃথা ।। ওগো মিতা, মোর অনেক দূরের মিতা, আমার ভবনদ্বারে রোপন করিলে যারে সজল হাওয়ার করুণ পরশে সে মালতী বিকশিতা । ওগো সে কি তুমি জানো । তুমি যার সুর দিয়েছিলে বাঁধি মোর কোলে আজ উঠিছে সে কাঁদি ওগো সে কি জানো- সেই-যে তোমার বীণা সে কি বিস্মৃতা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-08