কী ভয় অভয়ধামে, তুমি মহারাজা- ভয় যায় তব নামে ।। নির্ভয়ে অযুত সহস্র লোক ধায় হে, গগনে গগনে সেই অভয়নাম গায় হে ।। তব বলে কর বলী যারে, কৃপাময়, লোকভয় বিপদ মৃত্যুভয় দূর হয় তার । আশা বিকাশে, সব বন্ধন ঘুচে, নিত্য অমৃতরস পায় হে ।।