অন্ধ । কী বলিলে, কী শুনিলাম, এ কি কভু হয় !
এই যে জল আনিবারে, গেল সে সরযুতীরে,
কার সাধ্য বধে সে যে ঋষির তনয় !
সুকুমার শিশু সে যে, স্নেহের বাছা রে,
আছে কি নিষ্ঠুর কেহ, বধিবে যে তারে !
না না না, কোথা সে আছে, এনে দে আমার কাছে,
সারা নিশি জেগে আছি, বিলম্ব না সয়!
এখনো যে নিরুত্তর, নাহি প্রাণে ভয় !
রে দুরাত্মা, কী করিলি-