গীতবিতান
← সব গান

কী বলিনু আমি

পর্যায়: বাল্মীকি প্রতিভা

কী বলিনু আমি ! এ কী সুললিত বাণী রে ! কিছু না জানি কেমনে যে আমি প্রকাশিনু দেবভাষা, এমন কথা কেমনে শিখিনু রে ! পুলকে পুরিল মনপ্রাণ, মধু বরষিল শ্রবণে, এ কী ! হৃদয়ে একি দেখি ! ঘোর অন্ধকার-মাঝে, এ কী জ্যোতি ভায়- অবাক্‌ ! করুণা এ কার !
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-08