বালিকা । কী দোষে বাঁধিলে আমায়, আনিলে কোথায় । পথহারা একাকিনী বনে অসহায়- রাখো রাখো রাখো, বাঁচাও আমায় । দয়া করো অনাথেরে- কে আমার আছে- বন্ধনে কাতরতনু মরি যে ব্যথায় ।