ঋষিকুমার । কী দোষ করেছি তোমার, কেন গো হানিলে বাণ ! একই বাণে বধিলে যে দুটি অভাগার প্রাণ ! শিশু বনচারী আমি, কিছুই নাহিকো জানি, ফল মূল তুলে আনি, করি সামবেদ গান ! জন্মান্ধ জনক মম তৃষায় কাতর হয়ে রয়েছেন পথ চেয়ে কখন যাব বারি লয়ে । মরণান্তে নিয়ে যেয়ো, এ দেহ তাঁর কোলে দিয়ো, দেখো দেখো, ভুলো নাকো, কোরো তাঁরে বারি দান ! মার্জনা করিবেন পিতা- তাঁর যে দয়ার প্রাণ ! মৃত্যু