গীতবিতান
← সব গান

কী যে ভাবিস তুই অন্যমনে

পর্যায়: চণ্ডালিকা

মা। কী যে ভাবিস তুই অন্যমনে- নিষ্কারণে- বেলা বহে যায়, বেলা বহে যায় যে । রাজবাড়িতে ঐ বাজে ঘন্টা ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং- বেলা বহে যায় । বৌদ্র হয়েছে অতি তিখনো, তোর আঙিনা হয় নি যে নিকোনো । তোলা হল না জল, পাড়া হল না ফল । কখন্‌ বা চুলো তুই ধরাবি । কখন ছাগল তুই চরাবি । ত্বরা কর্‌ ত্বরা কর্‌, ত্বরা কর্‌- জল তুলে নিয়ে তুই চল্‌ ঘর । রাজবাড়িতে ঐ বাজে ঘন্টা ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং- ওই-যে বেলা বহে যায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-09