গীতবিতান
← সব গান

কী করিব বলো, সখা

পর্যায়: নাট্যগীতি

কী করিব বলো, সখা, তোমার লাগিয়া । কী করিলে জুড়াইতে পারিব ও হিয়া । এই পেতে দিনু বুক, রাখো, সখা, রাখো মুখ- ঘুমাও তুমি গো, আমি রহিনু জাগিয়া । খুলে বলো, বলো সখা, কী দুঃখ তোমার- অশ্রুজলে মিলাইব অশ্রুজলধার ! একদিন বলেছিলে মোর ভালোবাসা পাইলে পুরিবে তব হৃদয়ের আশা । কই সখা, প্রাণ মন করিছে তো সমর্পণ- দিয়েছি তো যাহা-কিছু আছিল আমার । তবু কেন শুকালো না অশ্রুজলধার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: joni

তারিখ: 2009-06-20