গীতবিতান
← সব গান

কী করিলি মোহের ছলনে

পর্যায়: পূজা ও প্রার্থনা

কী করিলি মোহের ছলনে । গৃহ তেয়াগিয়া প্রবাসে ভ্রমিলি, পথ হারাইলি গহনে ।। ওই সময় চলে গেল, আঁধার হয়ে এল, মেঘ ছাইল গগনে । শ্রান্ত দেহ আর চলিতে চাহে না, বিঁধিছে কন্টক চরণে ।। গৃহে ফিরে যেতে প্রাণ কাঁদিছে, এখন ফিরিব কেমনে । 'পথ বলে দাও' 'পথ বলে দাও' কে জানে কারে ডাকি সঘনে ।। বন্ধু যাহারা ছিল সকলে চলে গেল, কে আর রহিল এ বনে । ওরে, জগতসখা আছে, যা রে তাঁর কাছে, বেলা যে যায় মিছে রোদনে ।। দাঁড়ায়ে গৃহদ্বারে জননী ডাকিছে, আয় রে ধরি চরণে । পথের ধূলি লেগে অন্ধ আখি মোর, মায়েরে দেখেও দেখিলি নে । কোথা গো কোথা তুমি জননী, কোথা তুমি, ডাকিছ কোথা হতে এ জনে । হাতে ধরিয়া সাথে লয়ে চলো তোমার অমৃতভবনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-09