দশরথ । কী করিনু হায় ! এ তো নয় রে করী-শিশু । ঋষির তনয় ! নিঠুর প্রখর বাণে রুধিরে আপ্লুত কায়, কার রে প্রাণের বাছা ধুলাতে লুটায় ! কী কুলগ্নে না জানি রে ধরিলাম বাণ, কী মহাপাতকে কার বধিলাম প্রাণ ! দেবতা, অমৃতনীরে হারা-প্রাণ দাও ফিরে, নিয়ে যাও মায়ের কোলে মায়ের বাছায় !